ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় এবং শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে খাদিজাতুল কুবরা (রা.) মহিলা হাফেজিয়া মাদ্রাসায় অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের মধ্য চাঁদপুর গ্রামে মাদ্রাসা প্রাঙ্গণে ‘অভিভাবক সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত হয়। একই অনুষ্ঠানে মাদ্রাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফলও প্রকাশ করা হয়।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা আবু হুরায়রা। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা মফিজুল ইসলাম খান, মজিবুর রহমান খান, মাদ্রাসার ক্যাশিয়ার আনিসুর রহমান মোহন, সমাজসেবক আকবর খান, ঠিকাদার বাবুল খান, মাদ্রাসার সহ-সভাপতি কে.এম মাসুমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় নিজেদের গড়ে তোলার আহ্বান জানানো হয়।
অভিভাবক সমাবেশে বক্তারা বলেন, একজন শিক্ষার্থীর ভালো ফলাফলের পেছনে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নিয়মিত পড়াশোনা, শৃঙ্খলা ও নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দিলে শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশ ও সমাজের জন্য যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
অনুষ্ঠানের শেষপর্বে মাদ্রাসার শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ, প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
