২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

রাকিবুল ইসলাম : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গাজীপুর আহমাদিয়া ফাযিল (ডিগ্রি) মাদরাসায় ফাজিল ৩য় বর্ষের পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) মাদরাসা প্রাঙ্গণে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আবেগঘন ও উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। কোরআন তিলাওয়াত করেন রাকিবুল ইসলাম।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাদরাসার অধ্যক্ষ মাওলানা গিয়াসউদ্দিন সর্দার, মাদরাসার আরবি প্রভাষক মাওলানা সানাউল্লাহ ও ইংরেজি প্রভাষক মাঈনুল ইসলাম মানিক। 

বক্তারা শিক্ষার্থীদের নৈতিকতা, আদর্শ ও ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি আসন্ন পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের জন্য নিয়মিত অধ্যয়ন, অধ্যবসায় ও সময়ের যথাযথ ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন।

তারা আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অর্জিত জ্ঞান শুধু ব্যক্তিজীবনের সফলতার জন্য নয়, বরং সমাজ ও মানবতার কল্যাণে কাজে লাগাতে হবে। একজন আদর্শ শিক্ষার্থীই আগামী দিনের আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের শিক্ষাজীবনের নানা স্মৃতি ও শিক্ষক-শিক্ষার্থীদের পারস্পরিক ভালোবাসায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাজিল ৩য় বর্ষের পরীক্ষার্থীদের পরীক্ষায় সফলতা, উজ্জ্বল ভবিষ্যৎ, মাদরাসার উত্তরোত্তর উন্নতি এবং দেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আলমগীর হোসেন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top