নিজস্ব প্রতিবেদক :
ছোট্ট পরিসরে ফরিদগঞ্জ টাইমসের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফরিদগঞ্জ টাইমসের কার্যালয়ে আয়োজিত এ সভায় চলতি বছরের আগস্ট মাসে প্রকাশিত সংবাদ ও ফিচার প্রতিবেদনের ভিত্তিতে তিনজন প্রতিনিধিকে সেরা প্রতিবেদক হিসেবে নির্বাচিত করা হয়।
সেরা ফিচার প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন তারেক রহমান তারু। সেরা ভিডিও প্রতিবেদক হয়েছেন মো. ইয়াছিন পালোয়ান। আর সেরা নিউজ প্রতিবেদক হিসেবে নির্বাচিত হয়েছেন টিটু হোসেন।
পরে নির্বাচিত সেরা তিন প্রতিবেদকের হাতে পুরস্কার ও নগদ অর্থ তুলে দেন ফরিদগঞ্জ টাইমসের উপদেষ্টা ও প্রবীণ সাংবাদিক এমকে মানিক পাঠান, প্রকাশক ইমাম হোসেন সৌরভ, সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ এবং বার্তা সম্পাদক কেএম নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ টাইমসের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ উল্লাহ আল আমিন, মাহবুবে রাব্বানী ও সুমন হোসেনসহ সংশ্লিষ্টরা।
সভায় ফরিদগঞ্জ টাইমসের সাংবাদিকদের কাজের উৎসাহ ও মানোন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার কথা জানানো হয়। কর্তৃপক্ষ জানায়, প্রতি মাসে প্রকাশিত সংবাদ ও প্রতিবেদনের ভিত্তিতে সেরা প্রতিবেদক নির্বাচনের এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
