১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : 

ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক না করা পর্যন্ত সৌদি আরবের সঙ্গে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তির চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে না বলে কঠোর অবস্থান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

শুক্রবার (২৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিষয়টি চুক্তির অন্যতম প্রধান শর্ত হিসেবে আগেই নির্ধারণ করা হয়েছিল। মার্কিন জ্বালানি সচিব ক্রিস রাইট এবং সৌদি কর্তৃপক্ষ এ বিষয়ে অবগত ছিলেন বলেও উল্লেখ করেন তিনি। 

এর আগে যুক্তরাষ্ট্রের জ্বালানি বিভাগ ও সৌদি আরব ৩০ বছর মেয়াদি এবং বহু বিলিয়ন ডলারের একটি বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তিতে স্বাক্ষর করে। তবে ট্রাম্পের সাম্প্রতিক ঘোষণার পর চুক্তিটির চূড়ান্ত বাস্তবায়ন এখন ইসরায়েলের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক স্বাভাবিক করার রাজনৈতিক শর্তের ওপর নির্ভর করছে। 

এ বিষয়ে সৌদি আরব তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে দেশটি দীর্ঘদিন ধরে বলে আসছে, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সুস্পষ্ট রূপরেখা নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে না। 

অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, প্রকল্পটি মার্কিন ঠিকাদারদের তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং এতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের কোনো সুযোগ রাখা হবে না। এতে পারমাণবিক অস্ত্র বিস্তারের ঝুঁকিও থাকবে না বলে তিনি দাবি করেন। 

হোয়াইট হাউস জানিয়েছে, প্রযুক্তি হস্তান্তর ও বিনিয়োগসংক্রান্ত এই চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদনের জন্য শিগগিরই মার্কিন কংগ্রেসে পাঠানো হবে। তথ্যসূত্র: রয়টার্স। 

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top