টিটু হোসেন :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গাব্দেরগাঁও সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুরু হয়েছে মিনি ফুটবল টুর্নামেন্ট ২০২৬।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় লাউতলি বনাম ভোট স্কুল। ম্যাচকে ঘিরে মাঠজুড়ে ছিল খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক আক্তার হোসেন। এ সময় আরও উপস্থিত ছিলেন রূপসা বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আজিম হোসেন, টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও গাব্দেরগাঁও সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের সভাপতি, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও ক্রীড়া সংগঠক আনোয়ার হোসেন সজীব, ক্রীড়াপ্রেমী আব্দুল আল মামুন, ফরহাদ, আব্দুল আজিজ জিন্নাসহ এলাকার বিভিন্ন সামাজিক ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং এলাকায় একটি সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য।
টুর্নামেন্টের উদ্বোধন ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠে উপস্থিত দর্শকরা খেলোয়াড়দের উৎসাহ দিতে করতালি ও নানা স্লোগানে মুখর করে তোলেন পুরো মাঠ। গাব্দেরগাঁও সূর্যতরুণ স্পোর্টিং ক্লাবের এই আয়োজন এলাকার ক্রীড়াঙ্গনে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টি করবে– এমন প্রত্যাশা আয়োজক ও উপস্থিত অতিথিদের।
