২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক : 

নজরুল বর্ষে চাঁদপুর জেলায় গৃদকালিন্দিয়া মহিলা আলিম মাদরাসার জারিন প্রথম, সাকিবুন নাহার দ্বিতীয়। বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে জারিন আক্তার ও আরিশা ইসলাম জারিন। 

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে আয়োজিত ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় চাঁদপুর জেলা পর্যায়ে সাফল্য অর্জন করেছে ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসার দুই শিক্ষার্থী। নজরুল সংগীতে প্রথম ও হামদ-নাতে দ্বিতীয় স্থান অর্জন করেছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জারিন আক্তার। একই প্রতিযোগিতায় কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে একই শ্রেণির শিক্ষার্থী সাকিবুন নাহার। নজরুল সংগীতে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করায় জারিন আক্তার বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) চাঁদপুর জেলা কালচারাল অফিসার ও দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার চাঁদপুর জেলার সদস্যসচিব দিতি সাহার স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য নিশ্চিত করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৩ ও ১৪ অক্টোবর চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার জেলা পর্যায়ের আয়োজন করা হয়। এতে উপজেলা পর্যায়ে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় নজরুল সংগীতে প্রথম ও হামদ-নাতে দ্বিতীয় স্থান অর্জন করে জারিন আক্তার। অন্যদিকে, কবিতা আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করে সাকিবুন নাহার।

আয়োজকদের নির্ধারিত সূচি অনুযায়ী, বিভিন্ন ইভেন্টে প্রথম স্থান অর্জনকারী প্রতিযোগীরা আগামী ২৮ অক্টোবর চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিতব্য বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ পাবে। এর আগে উপজেলা পর্যায়ের নজরুল সংগীত প্রতিযোগিতায়ও প্রথম স্থান অর্জন করেছিল জারিন তারা ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া মৌলভী নূর মোহাম্মদ খান শিক্ষা কমপ্লেক্সের অন্তর্ভুক্ত গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া মহিলা আলিম মাদরাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

শিক্ষার্থীদের এ সাফল্যে তাদের শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের  তাদের অভিনন্দন জানিয়েছে। 

জারিনের গৌরবোজ্জ্বল অর্জনে অভিনন্দন জানিয়েছেন গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন ও মহিলা আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর অধ্যক্ষ ড. মোহাম্মদ মোহেব্বুল্লাহ খান। তিনি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং বিভাগীয় পর্যায়েও জারিনের সাফল্য কামনা করেন।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো. আব্দুল বাতেন বলেন, গত ৩১ বছর ধরে এ অঞ্চলে আধুনিক ও দ্বীনি শিক্ষার সমন্বয়ে মানসম্মত শিক্ষা প্রদানের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে প্রতিষ্ঠানটি কাজ করে আসছে। পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিতর্ক ও অন্যান্য সৃজনশীল কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণকে প্রতিষ্ঠানটি বরাবরই গুরুত্ব দিয়ে আসছে।

তিনি আরও জানান, একই প্রতিযোগিতায় গৃদকালিন্দিয়া মোহাম্মদীয়া কিন্ডারগার্টেন শাখার শিক্ষার্থীরাও অভিনয় বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে আরিশা ইসলাম জারিন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top