১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক :

তরুণ বাইকারদের ঐক্য, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘FARIDGANJ BIKE RAIDERS’।

ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রমকে সামনে রেখে স্থানীয় বাইকারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাপূর্ণ বাইকিং সংস্কৃতি, নিরাপদে চলাচল এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি।

আয়োজকরা জানান, খুব শিগগিরই ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ও বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাইকার কমিউনিটির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে।

‘Ride Together • Stay Safe • Stronger Together’—এই বার্তাকে সামনে রেখে ফরিদগঞ্জের তরুণ বাইকারদের নিয়ে একটি সুন্দর, দায়িত্বশীল ও মানবিক কমিউনিটি গড়ে তোলাই FARIDGANJ BIKE RAIDERS-এর মূল প্রত্যাশা। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top