১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ প্রতিনিধি :
ফরিদগঞ্জ কৃষি অফিস ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ৩ হাজার ২শ’ ৬৫ জন ক্ষুদ্র, প্রান্তিক ও মাঝারি কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করা হয়।
২৮ এপ্রিল রোববার বিকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি উপকরণ বিতরণের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সেটু কুমার বড়ুয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান, অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য মো. আবদুল হান্নান এর প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন ডা. আবুল কালাম আযাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষি অফিসার কল্লোল কিশোর সরকার, কৃষি সম্প্রসারন অফিসার ফাহিম হাসান, মৎস্য কর্মকর্তা মো. বেলায়েত, ফরিদগঞ্জ প্রেসক্লাব সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও নুরুল ইসলাম ফরহাদ প্রমুখ।
কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় ১ হাজার ৫০০ শ’ জন কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধানের উফশী জাতের বীজ ও ২০ কেজি রাসায়নিক সার, ৫০ জন কৃষককে ১০ গ্রাম হাইব্রিড মরিচ বীজ, ১০ কেজি রাসায়নিক সার ও বালাইনাশক, ১ হাজার জন কৃষককে ৭ প্রকারের গ্রীষ্মকালীন শাকসবজি বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার, ৭১৫ জন কৃষককে ফলদ ও বনজ বৃক্ষের ৫টি চারা, ৪০ কেজি জৈব সার ও ৫টি করে বাঁশের খুঁটি বিতরণ করা হয়েছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top