নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ১২ রবিউল আউয়ালকে কেন্দ্র করে মিষ্টি বিতরণের আয়োজন করেছে আল্লামা রুহুল্লাহ (রহ.) ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
সংগঠনটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র জন্ম ও আগমনের স্মরণে আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং মানুষের মাঝে ভ্রাতৃত্ব, সম্প্রীতি ও সৌহার্দ্য ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) সকালে চাঁদপুর শহরের রেলওয়ে বায়তুল আমিন মসজিদের সামনে এই আয়োজন করা হয়।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, মহানবী (সা.) ছিলেন বিশ্ববাসীর জন্য রহমতস্বরূপ। তাঁর জীবন ও আদর্শ অনুসরণ করে মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে সংগঠনটি বিভিন্ন কল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আয়োজিত এ মিষ্টি বিতরণ কর্মসূচিতে সবার প্রতি শান্তি, কল্যাণ ও সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
