কেএম নজরুল ইসলাম :
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী চান্দ্রা দরবার শরীফে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে বিশেষ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) চান্দ্রা দরবার শরীফে বাদ আসর থেকে মধ্যরাত পর্যন্ত আলোচনা করেছেন দরবার শরীফের ওলামাবৃন্দ।
মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত, হামদ-নাত, মিলাদ ও ওয়াজ-নসিহতসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়সহ বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লি, ভক্ত-আশেকান ও অনুসারীগণ অংশগ্রহণ করেছেন।

মাহফিলে প্রধান মেহমান হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্মবৃত্তান্ত ও নানাবিধ ধর্মীয় দিক নিয়ে ভাবগাম্ভীর্যপূর্ণ আলোচনা করেছেন চান্দ্রা দরবার শরীফের বর্তমান পীর সাহেব আল্লামা ড. এস. এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী (মা.জি.আ.)।
এসময় আরও আলোচনা রাখেন মাওলানা হামেদ রেজা আজহারী, মাওলানা জাহিদুল ইসলাম সাইফী, মাওলানা ক্বারী রিয়াজুল ইসলাম সাইফী প্রমুখ ধর্মীয় বক্তাগণ।
ঈদে মিলাদুন্নবী সা. মাহফিলে উপস্থিত ছিলেন আঞ্জুমানে এশায়াতে সাইফিয়া নকশবন্দীয়া মুজাদ্দেদীয়া কেন্দ্রীয় কমিটির মহাসচিব অ্যাডভোকেট ড. কামরুল হাসান সাইফী, প্রেসিডিয়াম সদস্য মো. ফিরোজ আলম সাইফী, মো. মাজেদুর রহমান পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক মো. গোলাম হোসাইন টিটু, মো. মোসলেহ উদ্দিন মানিক, সাংগঠনিক সম্পাদক মো. হযরত আলী মামুন মাঝি-সহ বিভিন্ন আঞ্জুমানের সদস্যবৃন্দ ও দরবার শরীফের ভক্ত-আশেকান মুরিদানগণ।
পীর সাহেব হুজুরের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন মাহফিলের সমাপ্তি ঘটে।
