১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

গ্রন্থনায় : দন্ত্যন ইসলাম 

প্রতি শুক্রবার রাতে একজন সাহাবী তাঁর বন্ধু, আত্মীয়দেরকে তাঁর বাড়িতে দাওয়াত দিতেন৷ ওইদিন সবাইকে নিয়ে ভালো খাবার খেতেন, সবার খোঁজখবর নিতেন। মাসে চারবার এমন আয়োজন করতেন তিনি—নিয়মিত। 

তাঁর বাড়িতে যারা যেতেন, তারা তো খেতে পারতেনই; কিন্তু, যারা যেতে পারতেন না, তাদের জন্য তিনি পার্সেল পাঠাতেন, উপহার পাঠাতেন।

এছাড়াও প্রতি শুক্রবার রাতে তিনি তাঁর দাসের কাছে দিনার-দিরহামের ব্যাগ দিয়ে বলতেন, “মসজিদে যাদেরকে পাবে, সবার মধ্যে দান করবে”।

দাস মসজিদে দিনার-দিরহাম রেখে আসতো। সেখান থেকে যাদের প্রয়োজন মতো অর্থ নিয়ে যেতো।

কুফার মসজিদে শুক্রবার রাত হলেই জনসমাগম ঘটতো। সবাই জানতো, শুক্রবার রাত মানে মসজিদে গেলে ‘টাকা’ পাওয়া যাবে!

কেউ যদি তাঁর কাছে কিছু চাইতো, তিনি ‘না’ করতেন না। 

তাঁর নাম ছিলো সাঈদ ইবনুল আ’স রাদিয়াল্লাহু আনহু।

[ঘটনাটি ‘সিয়ারুস সাহাবা’ কিতাবে রয়েছে।] 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top