২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

চাঁদপুরের ফরিদগঞ্জে নবনিযুক্ত সহকারী কমিশনার (ভূমি)-কে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির নেতৃবৃন্দ। এসময় বাজারের বিভিন্ন সমস্যা তুলে ধরেন ব্যবসায়ীরা। ব্যবসায়ী ও সাধারণ মানুষের কল্যাণে কাজ করার আশ্বাস দেন নবনিযুক্ত এসিল্যান্ড। 

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে বাজার ব্যবসায়ী কমিটি নবনিযুক্ত এসিল্যান্ডের সাথে সাক্ষাৎকালে বাজারের বিভিন্ন স্থানে প্রতিনিয়ত সৃষ্ট যানজট নিরসন, ফুটপাতের অবৈধ দখল উচ্ছেদ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্যতালিকা প্রকাশ্যে প্রদর্শন, অটোরিকশার ভাড়া নির্ধারণ এবং অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেট নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়।

সহকারী কমিশনার (ভূমি) বলেন, “আমি সবেমাত্র যোগদান করেছি। আমাকে কিছুদিন সময় দিন। ইনশাআল্লাহ, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব, যাতে সাধারণ মানুষকে সঠিক সেবা প্রদান করা যায়।” 

তিনি আরো বলেন, “এই অফিসে (ভূমি) জনগণ যাতে সঠিক সেবা পায়, আমি সেই চেষ্টা করব। এক্ষেত্রে আপনাদেরও আমাকে সহযোগিতা করতে হবে।”

এছাড়া অল্প কিছুদিনের মধ্যেই বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে বলেও আশ্বস্ত করেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার পাঠান টিপু, সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, সদস্য আতিকুর রহমান ও আনিসুর রহমান। এছাড়া ব্যবসায়ী আব্দুল মান্নান টিপু, মো. সুমন, আব্দুর রাজ্জাকসহ অন্যান্য ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top