২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

টিটু হোসেন :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ইছাপুরায় মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে টাইব্রেকারে ১-০ গোলে পাইকপাড়া জুনিয়র একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে শাশীয়ালী ফুটবল একাদশ।

শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টায় ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। ইছাপুরা সমাজকল্যাণ সংস্থা ও ইছাপুরা ইয়াং স্টার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ফাইনালে শাশীয়ালী ফুটবল একাদশ ও পাইকপাড়া জুনিয়র একাদশের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার লড়াই হয়। নির্ধারিত সময়ের খেলা শেষে টাইব্রেকারে ১-০ গোলে জয় নিশ্চিত করে শাশীয়ালী ফুটবল একাদশ। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় দলটি। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লড়াকু পারফরম্যান্স দেখিয়ে দর্শকদের প্রশংসা কুড়ায় পাইকপাড়া জুনিয়র একাদশ।

ইছাপুরা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মো. ইয়াছিন পাটোয়ারী পলাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক মো. সেলিম খান, ক্রীড়া সংগঠক ও তরুণ সমাজসেবক মো. সোহেল পাটোয়ারী, ক্রীড়াব্যক্তিত্ব মো. মহসিন খান রব্বি এবং গণমাধ্যমকর্মী রুহুল আমিন স্বপন। 

অতিথিরা বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশ, শৃঙ্খলাবোধ এবং পারস্পরিক সম্প্রীতি গড়ে তুলতেও খেলাধুলার বিকল্প নেই।”

এসময় পড়াশোনার পাশাপাশি তরুণ প্রজন্মকে নিয়মিত খেলাধুলায় অংশগ্রহণের আহ্বান জানান অতিথিরা। একই সঙ্গে স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চার প্রসার ঘটাতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজক ও ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়বে এবং স্থানীয় পর্যায় থেকে নতুন প্রতিভাবান খেলোয়াড় উঠে আসবে। পাশাপাশি সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টির মাধ্যমে তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।

ইছাপুরা সমাজকল্যাণ সংস্থা ও ইছাপুরা ইয়াং স্টার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত এ টুর্নামেন্ট স্থানীয় ক্রীড়াঙ্গনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top