২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

আলাউদ্দীন বিন সিদ্দিক:

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে মাঠপর্যায়ে সরেজমিন পর্যবেক্ষণ ও মতবিনিময় শুরু করেছেন চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান।

মঙ্গলবার(২০ অক্টোবর) উপজেলার বালিথুবা পূর্ব ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাঘাট সরেজমিনে পর্যবেক্ষণ করেন তিনি। পর্যবেক্ষণকালে তিনি স্থানীয় সাধারণ মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ও তাদের বিভিন্ন সমস্যা ও দাবির কথা শুনেন এবং মতবিনিময় করেন।

এসময় সংসদ সদস্য বলেন, জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ ও এলাকার টেকসই উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল অঙ্গীকার। নির্বাচনের আগে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

পর্যবেক্ষণ ও মতবিনিময়কালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়ন বিএনপির সভাপতি কাঞ্চন মুন্সী, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি ইব্রাহীম, সাধারণ সম্পাদক আলী হারেস মিয়াজী, ২নং বালিথুবা ইউনিয়ন যুবদলের সভাপতি গিয়াসুদ্দিন, সাধারণ সম্পাদক কাউসার তালুকদার, ২নং বালিথুবা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক সিফাত হোসেনসহ ইউনিয়ন বিএনপি ও বিভিন্ন অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top