২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

এস.এম তাইয়্যেব : 

চাঁদপুরের নাজিরপাড়ায় স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের যৌথ অংশীদারিত্বে আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টকে তিন লাখ টাকা অনুদান প্রদান করেন।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুরের নাজিরপাড়া আন নাজির আইডিয়াল মাদরাসা মাঠে পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীরা অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেয়। নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টের চেয়ারম্যান নাজমা রহমান এবং স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রহমান জিলানী পিএইচডি প্রধান অতিথি সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিককে ফুলেল শুভেচ্ছা জানান।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রহমান জিলানী পিএইচডি বলেন, স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশন যুক্তরাজ্যভিত্তিক একটি আন্তর্জাতিক দাতব্য সংস্থা। এ সংস্থাটি বিশেষ করে বার্ধক্য, প্রতিবন্ধকতা ও রোগব্যাধির কারণে সৃষ্ট চরম দারিদ্র্য এবং সামাজিক বৈষম্য দূরীকরণে কাজ করে।

রহমান জিলানী পিএইচডি চাঁদপুরের নাজিরপাড়ার বাসিন্দা এবং চাঁদপুর সরকারি কলেজের মসজিদের জন্য ভূমিদাতা চুন্নু মিয়ার সুযোগ্য সন্তান। স্যার উইলিয়াম বেভারিজ ফাউন্ডেশনের সমন্বয়ে আন নাজির ট্রাস্টের কার্যক্রম উদ্বোধন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক শৈশবের স্মৃতিচারণ করে বলেন, নাজিরপাড়ার সঙ্গে তাঁর নাড়ির টান রয়েছে। এখানে তাঁর বোনের বাড়ি রয়েছে। বর্তমান মাদরাসার মাঠে আগে পুকুর ছিল। শৈশবে সেখানে খেলাধুলা করতেন এবং গোসল করতেন। রহমান জিলানী পিএইচডির ভাইয়ের সঙ্গেও তাঁর ভালো সম্পর্ক ছিল।

তিনি বলেন, ফ্যাসিস্ট আমলে রহমান জিলানী পিএইচডির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি, তাঁর ফাউন্ডেশনেও যাওয়া হয়নি। বর্তমানে যোগাযোগের সুযোগ তৈরি হওয়ায় তিনি সবসময় পাশে থাকার আশ্বাস দেন। এসময় কাবিখা থেকে নবপ্রতিষ্ঠিত আন নাজির ট্রাস্টকে তিন লাখ টাকা অনুদান প্রদান করেন। ভবিষ্যতেও যোগাযোগ অব্যাহত রাখার আহ্বান জানিয়ে আরও সহযোগিতার আশ্বাস দেন তিনি।

অনুষ্ঠানে বক্তব্য দেন চাঁদপুর সরকারি কলেজের ইমাম ও খতিব এবং আন নাজির আইডিয়াল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা নিজামুল হক।

অনুষ্ঠানে চাঁদপুর জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতাদের মধ্যে খলিল গাজী, সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আক্তার মাঝিসহ জেলা ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ১২নং ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানটি দুই পর্বে সঞ্চালনা করেন মাদরাসার উপাধ্যক্ষ হারিস উদ্দিন দেওয়ান ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মনির চৌধুরী।

সভাপতির সমাপনী বক্তব্যে রহমান জিলানী পিএইচডি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আন নাজির ট্রাস্টের কার্যক্রম এগিয়ে নিতে সবার সহযোগিতা ও পাশে থাকার আহ্বান জানান।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top