২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জে মো. সারোয়ার উদ্দিন ওরফে প্রীতম (৩১) নামে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এক কর্মী নিখোঁজ হয়েছেন। তিনি ফরিদগঞ্জ শাখায় ক্যাশিয়ার পদে কর্মরত ছিলেন। এ ঘটনায় তার বাবা মো. লিয়াকত আলী (৬৩) ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১২ অক্টোবর) সকাল আনুমানিক ৯টার দিকে নিজ বাড়ি থেকে কর্মস্থলের উদ্দেশে বের হন সারোয়ার উদ্দিন। পরে তার অফিসের এক সহকর্মী ফোন করে তার বাবাকে জানান, সারোয়ার অফিসে নেই। এরপর পরিবারের সদস্য ও আত্মীয়স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর তিনি আর ফিরে আসেননি। সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে থানায় অভিযোগ করেন তার বাবা। নিখোঁজ প্রীতমের বাবা ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের একজন সাবেক শিক্ষক। 

অভিযোগে নিখোঁজ সারোয়ার উদ্দিন প্রীতমের শারীরিক বর্ণনা দেওয়া আছে এভাবে—তার উচ্চতা আনুমানিক ৫ ফুট ৫ ইঞ্চি। গায়ের রং শ্যামবর্ণ, মুখমণ্ডল লম্বাটে এবং মাথার চুল কালো ও ছোট। নিখোঁজের সময় তার পরনে ছাই রঙের গেঞ্জি ও কালো প্যান্ট ছিল কেউ তার সন্ধান পেয়ে থাকলে পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে। 

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ বলেন, “নিখোঁজের একটা অভিযোগ আমরা পেয়েছি। অভিযোগের আলোকে জোর পদক্ষেপে অনুসন্ধান চলছে। তবে এখনও কোনো খোঁজ পাওয়া যায়নি। অনুসন্ধান চলমান।” 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top