২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কেএম নজরুল ইসলাম :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়ার বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব মিলনায়তনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংবাদিকরা বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য কামনা করেন। 

এসময় তিনি বলেন, “ফরিদগঞ্জের মানুষের সাথে আমার আত্মিক একটা সম্পর্ক তৈরি হয়েছে। আর তার সেতুবন্ধন তৈরি হয়েছে সাংবাদিকদের কল্যাণেই। ফরিদগঞ্জের সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি প্রশাসনিক কার্যক্রম চালাতে গিয়ে। আমি সবসময়ই ফরিদগঞ্জকে ‘আমাদের ফরিদগঞ্জ’ বলেই সম্বোধন করেছি। আমার সুখে-দুঃখে সবসময়ই ফরিদগঞ্জ থাকবে। এই ফরিদগঞ্জ আমাকে অনেক অভিজ্ঞতা দিয়েছে। এতবড় একটা উপজেলায় আমি চাকরি করতে পারব, কখনো কল্পনা করিনি। আমি সর্বদাই আপনাদের সহযোগিতা পেয়েছি; এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “একজন সরকারি কর্মকর্তা স্বাভাবিকভাবেই বদলি হবে। আমি শুধু আমার ওপর অর্পিত সরকারি দায়িত্বটুকু পালন করব। ফরিদগঞ্জ এলাকাটা যেহেতু বড়, সেহেতু এর সমস্যাগুলোও বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমি ঠিক নির্বাচনের আগ মুহূর্তে এসেছিলাম এখানে। স্বভাবতই এই এলাকার কালচার সম্পর্কে আমার তেমন ধারণা ছিল না। তবুও নির্বাচনটি সুন্দরভাবেই আমরা করতে পেরেছি। আপনাদের প্রতি আমার একটা অনুরোধ, আমাকে যেভাবে সহযোগিতা করেছেন; ঠিক সেভাবেই আমার পরবর্তী কলিগকে সহযোগিতা করবেন। আশা করি এই ফরিদগঞ্জের উন্নয়নে সর্বাত্মক কাজ আপনারা পাবেন।” 

ইউএনওর বিদায়ী সংবর্ধনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মুহাম্মদ মাহমুদুল হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তফা কামাল, সহ-সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নবী নোমান, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আবদুস সোবহান লিটন। 

অনুষ্ঠানে বক্তারা ইউএনও সেটু কুমার বড়ুয়ার ফরিদগঞ্জে দায়িত্ব পালনকালীন বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। তারা বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সঙ্গে সমন্বয় করে কাজ করেছেন এবং উপজেলার বিভিন্ন উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে ভূমিকা রেখেছেন।

পরে প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী ইউএনও সেটু কুমার বড়ুয়াকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক প্রদানের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়। এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top