২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন উপলক্ষে যুবসমাজের উদ্যোগে আয়োজিত ৩য় বার্ষিক নাত সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল থেকে ঐতিহ্যবাহী পূর্ব মদনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

ইমাম হাসান হুসাইন (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব মো. সেলিম পাটওয়ারীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও চাঁদপুর সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি এস. এ. এম মিজানুর রহমান খান।  

বাদ মাগরিব ইমাম হাসান হুসাইন (রা.) হিফজুল কোরআন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র মো. জোবায়েদ পাটোয়ারীর কুরআনুল কারীম তিলাওয়াতের মধ্য দিয়ে মঞ্চে সুরের সুরভি ছড়িয়েছে ইসলামী সাংস্কৃতিক সংগঠন ‘নবসুর শিল্পীগোষ্ঠী’র শিল্পীরা। 

​এশার সালাতের পরপরই শুরু হয় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। এসময় পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন ৯নং বালিয়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী জনাব জাকির খান। 

​স্বাগত বক্তব্য রাখেন নাত সন্ধ্যার আহ্বায়ক, বাংলাদেশ সেনাবাহিনীর রিলিজিয়ন কাউন্সিলিং অফিসার মাওলানা মো. নজরুল ইসলাম। 

​এসময় আরও বক্তব্য রাখেন বিশেষ অতিথি চাঁদপুর জজ কোর্টের এপিপি এডভোকেট আব্দুল কাদের খান, বিশিষ্ট আলেম মুফতি ফরহাদ হোসেন, ১২নং চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শাহজাহান খান, ৯নং বালিয়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সুলতান মাহমুদ ও শাহরিয়ার তানিন, সাহিত্যিক ও গণমাধ্যমকর্মী কেএম নজরুল ইসলাম, অনুষ্ঠান সভাপতির পুত্র মো. সিয়াম পাটওয়ারী, সাংস্কৃতিক প্রতিযোগিতার প্রধান বিচারক মো. মামুনুর রশিদ খান, ইমাম হাসান হুসাইন রা. হিফজুল কুরআন মাদ্রাসার সেক্রেটারি মাওলানা মুজিবুর রহমান প্রমুখ। 

ক্বিরাত, হামদ-নাত, উপস্থিত বক্তৃতায় সর্বমোট ১৮ জন প্রতিযোগীকে পুরস্কার প্রদান করা হয়। 

আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে জাতীয় পর্যায়ের সাংস্কৃতিক সংগঠন ‘কলরব শিল্পীগোষ্ঠী’ তাদের সুরের মোহনায় মুগ্ধ করেন উপস্থিত সকল দর্শক শ্রোতাদের। 

বিশেষভাবে আলো ছড়িয়েছেন এসএ টিভি, এনটিভি ও কিডস ক্রিয়েশন টিভির জনপ্রিয় ক্ষুদে শিল্পী ঢাকার হিকমাহ ইন্টারন্যাশনাল স্কুলের মেধাবী শিক্ষার্থী নাজিয়া বিনতে নজরুল। তার সুললিত কণ্ঠের জাদুতে মোহিত হয়েছেন সকলে। 

৩য় বার্ষিক নাত সন্ধ্যা অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেছেন হাইটেক ইরেকশন এন্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানি প্রোপাইটার মোহাম্মদ খান, মালয়েশিয়া প্রবাসী মো. কবির গাজী, দেশী বয়েজ, রেলওয়ে হকার্স মার্কেট, চাঁদপুরের প্রোপাইটার আল আমীন ইবনে বাদশা, গাজী ট্রেডার্স, রাড়ীর পুল, চাঁদপুর সদরের প্রোপাইটার মো. মোস্তফা গাজী এবং স্বপ্নতরু সামাজিক সংগঠন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top