১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিউ জার্সি স্টেট বিএনপি (সাউথ), আমেরিকার উদ্যোগে আগামী ৯ সেপ্টেম্বর আলোচনা ও পরামর্শ সভার আয়োজন করা হয়েছে। 

একই সঙ্গে বিএনপির নেতা তারেক রহমানের জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বক্তব্য প্রদান এবং তাঁর সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত নেতৃবৃন্দের মতবিনিময় সভাকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি নিয়েও আলোচনা হবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ সেপ্টেম্বরের এ মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন আফ্রিকা, ইউরোপ এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার সাংগঠনিক সমন্বয়ক ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন।

সভায় তারেক রহমানের নিউইয়র্ক সফর ও জাতিসংঘ সাধারণ পরিষদে তাঁর বক্তব্যকে ঘিরে নেতাকর্মীদের করণীয়, সাংগঠনিক প্রস্তুতি এবং কর্মসূচি সফল করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থানরত বিএনপির নেতাকর্মীদের সমন্বিতভাবে অংশগ্রহণের বিষয়েও মতবিনিময় করা হবে।

আয়োজকরা জানান, তারেক রহমানের নিউইয়র্কে আগমনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও আকর্ষণীয় কর্মসূচি নিশ্চিত করাই এ আয়োজনের অন্যতম লক্ষ্য। এ লক্ষ্যে দলের সাধারণ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে তারেক রহমানের বক্তব্য এবং যুক্তরাষ্ট্র ও কানাডার বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে তাঁর সম্ভাব্য মতবিনিময়কে সামনে রেখে এ কর্মসূচিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top