২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

কেএম নজরুল ইসলাম : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ধানুয়া গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হারুনুর রশিদ আর নেই। রোববার (৯ আগস্ট) ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। 

আলহাজ্ব হারুনুর রশিদ ধানুয়া গ্রামের মৃত ওচমান গাজীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। প্রথমে তাকে চাঁদপুরের একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোমবার (১০ আগস্ট) বাদ জোহর উপজেলার উত্তর ধানুয়া ঈদগাহ মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন চান্দ্রা দরবার শরীফের পীর ড. এস. এম. হুজ্জাতুল্লাহ নকশবন্দী। মরহুম হারুনুর রশিদ চান্দ্রা দরবার শরীফের একজন একনিষ্ঠ মুরিদ ছিলেন।

জানাজার নামাজের আগে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা হিসেবে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. আর. এম জাহিদ হাসানসহ ফরিদগঞ্জ থানার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানাজার নামাজে স্থানীয় মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। 

মৃত্যুকালে আলহাজ্ব হারুনুর রশিদ স্ত্রী, দুই ছেলে ও চার মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। 

তার মৃত্যুতে স্থানীয় মুক্তিযোদ্ধা সমাজ, আত্মীয়স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। সবাই মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top