২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মো. ইয়াছিন পালোয়ান :

চাঁদপুরের ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৯ আগস্ট (রোববার) সকাল ১০টায় কলেজের হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহ মো. মাছুম বিল্লাহ্। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ নেপাল চন্দ্র দেবনাথ।

কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে এবং আইসিটি বিভাগের প্রভাষক মোবারক করিম খানের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন কলেজের ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক শরিফ মো. আব্দুল কুদ্দুস, পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক কে. এম. মেজবাহ উদ্দিন, হিসাববিজ্ঞান বিভাগের প্রভাষক শারমিন আক্তার, আব্দুল হান্নান শেখ, গণিত বিভাগের প্রভাষক মো. বেলায়েত হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মো. আকরাম হোসাইন।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী অভিভাবকসহ আরো উপস্থিত ছিলেন কলেজের ভুগোল বিভাগের প্রভাষক শাহীনা আক্তার, সমাজকর্ম বিভাগের প্রভাষক সামিয়া আফরোজ, রোমেনা সুলতানা, রসায়নবিজ্ঞান বিভাগের প্রভাষক নিঝুম সাহা, সমাজকল্যাণ বিভাগের প্রভাষক মো. আনিসুর রহমান মজুমদার, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. রেদোয়ান হোসাইন, কৃষি শিক্ষা বিভাগের প্রভাষক মো. মোবারক হোসাইন মোল্লা, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফাহিমা সুলতানা প্রমুখ। 

সমাবেশে শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত ক্লাসে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। 

এ সময় শিক্ষার্থীদের পড়াশোনার মান কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে অভিভাবকদের মতামত ও পরামর্শ নেওয়া হয়। অভিভাবকরা শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো, শিক্ষক-অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ এবং শিক্ষার্থীদের সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণের বিষয়ে বিভিন্ন মতামত তুলে ধরেন। 

বক্তারা বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি সুশৃঙ্খল, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের পড়াশোনার অগ্রগতি ও আচরণগত পরিবর্তনের বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের নিয়মিত যোগাযোগ রাখার ওপর গুরুত্বারোপ করেন তারা। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top