২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

পানিয়ালা প্রিমিয়ার লীগ (PPL) সিজন-৬ মোটরসাইকেল কাপ-২০২৬ এর ফাইনাল নিশ্চিত করেছে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি। দ্বিতীয় সেমিফাইনালে ফটোছোয়া ইভেন্ট শোরশাককে ২-০ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়ে স্বপ্নের ফাইনালের টিকিট নিশ্চিত করে দলটি।

শনিবার(৮ আগস্ট) অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে শুরু থেকেই আক্রমণাত্মক ও গোছানো ফুটবল খেলতে থাকে দুই দল। পুরো ম্যাচজুড়ে উভয় দলই দারুণ নৈপুণ্য ও মনোমুগ্ধকর ফুটবল উপহার দেয়। তবে শেষ পর্যন্ত ‘ফরিদগঞ্জ ফুটবল একাডেমি’র আক্রমণের সামনে প্রতিপক্ষকে হার মানতে হয়। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ফরিদগঞ্জের দলটি।

এ জয়ের মধ্য দিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় ফরিদগঞ্জ ফুটবল একাডেমি। ফাইনালে তাদের প্রতিপক্ষ ‘এনএফসি ইউনাইটেড নোয়াখালী’। প্রথম সেমিফাইনালে দুর্দান্ত লড়াইয়ের পর টাইব্রেকারে সানরাইজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে জয় তুলে নিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি।

ফলে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে টুর্নামেন্টের দুই শক্তিশালী দল। উভয় দলই পুরো আসরে অসাধারণ নৈপুণ্য, লড়াকু মানসিকতা ও মনোমুগ্ধকর ফুটবল প্রদর্শন করে ফাইনালে জায়গা করে নিয়েছে।

পানিয়ালা প্রিমিয়ার লীগ (PPL) সিজন-৬ মোটরসাইকেল কাপ–২০২৬-এর চ্যাম্পিয়ন দলের জন্য পুরস্কার হিসেবে রয়েছে একটি মোটরসাইকেল। তাই বহুল প্রত্যাশিত ফাইনাল ঘিরে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।

আগামীকাল রোববার (৯ আগস্ট) বিকেল ৪টায় পানিয়ালা উচ্চ বিদ্যালয় মাঠে টুর্নামেন্টের জমজমাট ফাইনাল অনুষ্ঠিত হবে। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top