২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

বান্দরবানের দুর্গম পাহাড়ি অঞ্চলের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে আয়োজিত এ ফ্রি মেডিকেল ক্যাম্পে তিনটি গ্রামের পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশু চিকিৎসাসেবা গ্রহণ করেন।

বৃহস্পতিবার (৬ আগস্ট) রোয়াংছড়ি উপজেলার দুর্গম কাইন্তারমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বান্দরবান সেক্টর বিজিবির উদ্যোগে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে কাইন্তারমুখ, লাপেগই ও লাপাইমুখ পাড়াসহ আশপাশের দুর্গম এলাকার প্রায় পাঁচ শতাধিক নারী, শিশু ও বয়স্ক মানুষকে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়।

স্থানীয়রা জানান, দুর্গম পাহাড়ি এলাকায় স্বাস্থ্যসেবার সুযোগ সীমিত হওয়ায় বিজিবির এ উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। চিকিৎসাসেবা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন কার্যক্রম নিয়মিত চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

এ বিষয়ে বান্দরবান সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত জামিল বলেন, সীমান্ত রক্ষার দায়িত্ব পালনের পাশাপাশি দুর্গম এলাকার মানুষের স্বাস্থ্য, শিক্ষা ও মানবিক সহায়তায় বিজিবি নিয়মিত বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top