২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জে একটি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার (৫ আগস্ট) শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

টুর্নামেন্টে ফরিদগঞ্জ উপজেলা যুবদল ও স্বেচ্ছাসেবক দলের সমন্বিত দল মুখোমুখি হবে ফরিদগঞ্জ উপজেলা ছাত্রদলের।

আয়োজকরা জানান, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়; এটি শৃঙ্খলা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্য, ঐক্য এবং সুস্থ সমাজ গঠনের অন্যতম শক্তি। এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দেশপ্রেমের চেতনা আরও সুদৃঢ় হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ উপলক্ষে ফরিদগঞ্জের ক্রীড়াপ্রেমী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের জনগণকে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, খেলাধুলার মাধ্যমে ঐক্য, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হবে এবং একটি সুস্থ, সুন্দর ও ঐক্যবদ্ধ সমাজ গঠনে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।

জানা গেছে, চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল হান্নানের পুত্র আবদুল্লাহ হান্নানের উদ্যোগে এ প্রীতি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top