২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

মুজাদ্দেদে জামান আলা হযরত সৈয়দ মুহাম্মদ সাইফুল্লাহ নকশবন্দী (রা.)-এর বেহাল শরীফ উপলক্ষে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার সকদিরামপুর (পূর্ব) চান্দ্রা দরবার শরীফে দুই দিনব্যাপী ৫২তম ইশায়াত সম্মেলন ও ১০ম বার্ষিক ওরসে আযম মোবারক অনুষ্ঠিত হবে। 

আগামী ৩ ও ৪ আগস্ট ২০২৬ (সোমবার ও মঙ্গলবার) দরবার শরীফ প্রাঙ্গণে এ ধর্মীয় মাহফিল ও ওরসের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানিয়েছেন, দেশ-বিদেশের অসংখ্য ভক্ত-আশেকান, আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে মাহফিলটি অনুষ্ঠিত হবে। 

পীরে তরীকত ড. এস.এম হুজ্জাতুল্লাহ নকশবন্দী মুজাদ্দেদী সাইফী-এর সভাপতিত্বে জিকির-আজকার, কুরআন তিলাওয়াত, হামদ-নাত, ওয়াজ-নসিহত, দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি অনুষ্ঠিত হবে। 

আয়োজক কমিটি জানিয়েছে, মাহফিলে আগত মুসল্লিদের জন্য সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে ভক্ত-আশেকানদের যথাসময়ে উপস্থিত থেকে সুশৃঙ্খলভাবে ওরস মোবারকে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। 

দরবার শরীফ কর্তৃপক্ষ আরও জানায়, মাহফিল চলাকালীন দরবার শরীফে মহিলাদের অবস্থান না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, প্রতিবছরের ন্যায় এবারও হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মাহফিলটি আধ্যাত্মিক ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হবে। 

ওরস মোবারক মাহফিলে ভারতের দরবারে আলিয়া খানকায়ে এনায়েতিয়ার সাজ্জাদনশীন হযরত পীর সাহেব কেবলা ও সিরহিন্দ ইমামে রব্বানী হজরত মুজাদ্দেদ আলফেসানী রা. দরগাহে আলিয়ার দোয়াগীর আল্লামা হাফেজ আতিকুল্লাহ খান নকবন্দী মুজাদ্দেদী এনায়েতী সাহেবের শুভাগমন হবে। তিনি আজ শুক্রবার (৩১ জুলাই) চান্দ্রা দরবার শরীফে এসে পৌঁছাবেন। 

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top