২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিনিধি :

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জে উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলা কৃষক দলের উদ্যোগে পৃথকভাবে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

২৪ জুলাই ২০২৬ বিকেলে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপু। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ববিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য লায়ন মো. হারুনুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী ও বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথি উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন।

এর আগে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা কৃষক দলের উদ্যোগে পৃথক বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন লায়ন মো. হারুনুর রশিদ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষক দলের সভাপতি হেলাল উদ্দিন।

এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মজিবুর রহমান দুলাল, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারী, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহসীন মোল্লা, পৌর বিএনপি নেতা মোহসীন পাটওয়ারী ও এ এম টুটুল পাটওয়ারী, উপজেলা বিএনপি নেতা বাছির আহমেদ, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম স্বপন এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আল আমিন মোল্লাসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে লায়ন মো. হারুনুর রশিদ বলেন, “১৫ বছরের দুঃশাসনের অবসানের পর দেশে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি কাজ শুরু করেছে। সবুজ বাংলাদেশ গড়ে তুলতে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান সারাদেশে ৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি ঘোষণা করেছেন। সেই কর্মসূচির অংশ হিসেবেই ফরিদগঞ্জে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।” 

তিনি আরও বলেন, “কৃষক দলের নেতৃত্বে প্রতিটি বাড়িতে বাড়িতে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। পাশাপাশি উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডেও এই কর্মসূচি পরিচালিত হবে। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও প্রবাসী কার্ডসহ সরকারের বিভিন্ন কার্যক্রম সফলভাবে বাস্তবায়নে বিএনপির নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। দলের চেয়ারম্যান ঘোষিত সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top