২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

ইয়াছিন পালোয়ান :

চাঁদপুরের ফরিদগঞ্জে ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ফরিদগঞ্জ টাইমস-এর উদ্যোগে ওয়ান স্টার হোটেল এন্ড রেস্টুরেন্ট-এর তৃতীয় তলায় ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
দায়িত্বশীল, বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার মাধ্যমে দীর্ঘদিন ধরে ফরিদগঞ্জবাসীর সুখ-দুঃখ, উন্নয়ন ও সম্ভাবনার খবর তুলে ধরে আসছে ফরিদগঞ্জ টাইমস। স্থানীয়রা জানান, অন্য নিউজ মাধ্যমের তুলনায় ফরিদগঞ্জ টাইমস বস্তুনিষ্ঠ ও দ্রুত সংবাদ পরিবেশনে আলাদা স্থানে দাঁড়িয়েছে, যার কারণে এটি এখন ফরিদগঞ্জ উপজেলার সংবাদ পাঠকদের কাছে বিশেষ আস্থা ও গ্রহণযোগ্যতার প্রতীক হয়ে উঠেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ টাইমসের প্রকাশক ইমাম হোসেন সৌরভ, সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সিইউ ফরিদ আহমেদ, নির্বাহী সম্পাদক জাহিদুল ইসলাম, সাবেক উপদেষ্টা সম্পাদক মানিক পাঠানসহ অন্যান্য কর্মকর্তা হাফিজুর রহমান, আল আমিন, আনোয়ার হোসেন প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। পরে বিশেষ মোনাজাতে দেশ, জাতি এবং ফরিদগঞ্জবাসির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজুর রহমান।
ফরিদগঞ্জ টাইমস এর সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ জানান, সত্য ও ন্যায়ের পক্ষে, জনস্বার্থে সংবাদ পরিবেশনই ফরিদগঞ্জ টাইমসের মূল লক্ষ্য।

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  
Scroll to Top