২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

গৃদকালিন্দিয়া কলেজ ক্যাম্পাস প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) ২০২৬ ব্যাচের নতুন ক্যাডেট নিয়োগ পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১১ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে কুমিল্লা ময়নামতি রেজিমেন্টের অধীনে পরিচালিত কলেজটির বিএনসিসি প্লাটুনের নতুন ক্যাডেট নিয়োগের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে কলেজের একাদশ শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথমে শিক্ষার্থীদের মেধা যাচাইয়ে লিখিত পরীক্ষা নেওয়া হয়। পরে প্রার্থীদের শারীরিক সক্ষমতা, ধৈর্য ও সহনশীলতা যাচাইয়ের জন্য উচ্চতা পরিমাপ, পুশ-আপসহ বিভিন্ন শারীরিক পরীক্ষা নেওয়া হয়।

নিয়োগ কার্যক্রম সরাসরি তত্ত্বাবধান করেন কলেজের প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) প্রভাষক মাঈন উদ্দিন গাজী এবং বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োজিত সামরিক প্রশিক্ষক মো. নাজিম আহমেদ (স্টাফ সার্জেন্ট)।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম ভূঁইয়া বলেন, “আমাদের কলেজের বিএনসিসি প্লাটুন ফরিদগঞ্জ উপজেলা তথা চাঁদপুর জেলায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে। এ প্লাটুনের ক্যাডেটরা প্রতিবছর বিভিন্ন বাহিনীতে কাজ করার সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা বিকাশের পাশাপাশি দেশসেবার এ ধারা আমরা অব্যাহত রাখতে চাই।”

কলেজের পিইউও প্রভাষক মাঈন উদ্দিন গাজী বলেন, “সুশৃঙ্খল প্রক্রিয়ার মাধ্যমে আমরা দেশের সেবায় আত্মনিয়োগ করতে প্রস্তুত, যোগ্য ও আত্মবিশ্বাসী তরুণদের বেছে নিচ্ছি। বিএনসিসির প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, দায়িত্বশীলতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top