২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মুনির হোসাইন জুয়েল, জার্মানি : 

জার্মানির ডার্মস্টাটে গত সপ্তাহান্তে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ১০ ওভারের শর্ট-পিচ ক্রিকেট টুর্নামেন্ট ‘ডার্মস্টাট প্রিমিয়ার লিগ (ডিপিএল) সিজন-১’। ডার্মস্টাটের বুর্গারপার্ক মাঠে আয়োজিত এ টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেয় এবং খেলোয়াড় ছিলেন প্রায় ৬০ জন।

টুর্নামেন্টের আয়োজক ছিল বিডি স্পোর্টিং ডার্মস্টাট। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে ডার্মস্টাট ভাই-ব্রাদার্স চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের আবির ইকবাল ফাইনালের সেরা খেলোয়াড়ের পাশাপাশি পুরো টুর্নামেন্টেরও সেরা খেলোয়াড় নির্বাচিত হন।

টুর্নামেন্টে অংশ নেওয়া ছয়টি দল হলো—ফ্যালকন ফিউরি, ডার্মস্টাট মিটে আয়রন লিজন, ডার্মস্টাট ভাই-ব্রাদার্স, ইউনাইটেড ডার্মস্টাট, ডার্মস্টাট স্ট্রাইকার্স ও সুন্দরবন টাইগার্স। এসব দলের নেতৃত্ব ও ব্যবস্থাপনায় ছিলেন ডার্মস্টাট ও আশপাশের বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশি তরুণ পেশাজীবী ও শিক্ষার্থীরা।

টুর্নামেন্টে ডার্মস্টাটের পাশাপাশি ফ্রাঙ্কফুর্ট, অফেনবাখ, ওয়ার্মস, মাইনৎস ও বন থেকেও বাংলাদেশিরা অংশ নেন। মাঠে খেলোয়াড়দের পাশাপাশি তাদের পরিবার, প্রবীণ সদস্য ও তরুণ প্রজন্মের উপস্থিতিতে আয়োজনটি পরিণত হয় একটি মিলনমেলায়।

আয়োজকদের মতে, ডার্মস্টাটে এ ধরনের বড় পরিসরের ক্রিকেট আয়োজন এটাই প্রথম। খেলাধুলার মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, বন্ধুত্ব ও সামাজিক-ব্যবসায়িক নেটওয়ার্ক আরও শক্তিশালী করার লক্ষ্যেই এ আয়োজন করা হয়েছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top