২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : 

‎চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমানের যোগদান উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলা ও পৌরসভা শাখার নেতৃবৃন্দ। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল ৪টায় ফরিদগঞ্জ সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। 

‎এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন, ফরিদগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান এবং পৌরসভা জামায়াতের সেক্রেটারি ফখরুল ইসলাম। 

‎নেতৃবৃন্দ নবাগত সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেন। পাশাপাশি ফরিদগঞ্জ উপজেলার ভূমিসংক্রান্ত সেবার মানোন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমে সাফল্য প্রত্যাশা করেন।

‎

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top