ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :
চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. আবদুল হান্নান আগামী ১৩ থেকে ১৫ অক্টোবর পর্যন্ত তিন দিনের সফরে ফরিদগঞ্জ উপজেলায় অবস্থান করবেন। সফরকালে তিনি পূজা উদযাপন কমিটির সঙ্গে মতবিনিময়, আইনশৃঙ্খলা ও সমন্বয় সভায় অংশগ্রহণ, দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ এবং বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন।
সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি ঢাকা থেকে ফরিদগঞ্জে নিজ বাসভবনের উদ্দেশে রওনা করার কথা রয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় ফরিদগঞ্জ উপজেলা কমপ্লেক্সে উপজেলা পূজা উদযাপন কমিটির সঙ্গে আসন্ন দুর্গাপূজার প্রস্তুতি ও সার্বিক বিষয় নিয়ে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। দুপুর ১২টায় মাসিক আইনশৃঙ্খলা বিষয়ক সভা ও সমন্বয় সভায় যোগ দেবেন। পরে দুপুর ২টায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে চেক বিতরণ করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে নিজ বাসভবনে এলাকার নেতাকর্মীদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেবেন সংসদ সদস্য। বিকেলে ফরিদগঞ্জ উপজেলার বিভিন্ন চলমান ও প্রস্তাবিত উন্নয়নমূলক কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করবেন তিনি।
সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী কার্যসূচি পরে জানিয়ে দেওয়া হবে।
