২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

স্টাফ রিপোর্টার :

উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি আবু হেনা মোস্তফা কামাল এবং সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভুঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক শাকিল মুশফিক। গীতা পাঠ করেন প্রেসক্লাবের সদ্য সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য নারায়ন রবিদাস।

এরপর অতিথিদের ফুলেল শুভেচ্ছা, পরিচয় পর্ব ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা ক্রাইম রিপোর্টার্স ইউনিটি (ক্র্যাব)-এর সাবেক সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির দপ্তর সম্পাদক রাশিম মোল্লা, চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশ, চাঁদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তালহা জোবায়ের, ফরিদগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর মাসুম বিল্লাহ, ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন, ফরিদগঞ্জ আবিদুর রেজা পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি বিল্লাল হোসাইন, উপজেলা স্কাউট কমিশনার ও ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসিনা আক্তার ডলি, ফরিদগঞ্জ পৌর বিএনপির সাবেক সভাপতি আমানত গাজী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ফরিদগঞ্জ শাখার সাধারণ সম্পাদক এ কে এম হুমায়ুন কবির, হাইমচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম মাসুদ, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি আলী হায়দার টিপু এবং উপজেলা মৎস্যজীবী সংগ্রাম পরিষদের প্রতিনিধি অবিনাশ চন্দ্র বর্মন। এছাড়া আরও বক্তব্য রাখেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মামুনুর রশিদ পাঠান ও নুরুন্নবী নোমান।

বক্তারা বলেন, সাংবাদিকতার নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও পেশাগত ঐক্য বজায় রেখে ফরিদগঞ্জ প্রেসক্লাব অতীতের ধারাবাহিকতা ধরে রেখে গণমানুষের কল্যাণে কাজ করবে। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সামাজিক দায়বদ্ধতা পালনে নবনির্বাচিত কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ, সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার সুধীজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top