২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

টিটু হোসেন : 

ঐক্যবদ্ধ কাছিয়াড়া স্পোর্টিং ক্লাবের আয়োজনে জাকজমকপূর্ণ আবহ ও দর্শকদের আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে সম্পন্ন হলো ‘কাছিয়াড়া ফুটসাল ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ফাইনালে প্রতিপক্ষ ব্রাদার্স ওয়ারিয়রকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে শক্তিশালী ‘ব্যাচ ১৯’। 

রোমাঞ্চকর ফাইনাল খেলায় শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলা উপহার দেয় ব্যাচ ১৯। দলের খেলোয়াড়দের নিখুঁত পাসিং ও অসাধারণ পারফরম্যান্সে একের পর এক আক্রমণ সাজিয়ে তারা ৫টি গোল অর্জন করে। বিপরীতে ব্রাদার্স ওয়ারিয়র চেষ্টা চালিয়ে ১টি গোল পরিশোধ করতে সক্ষম হলেও বড় ব্যবধানের পরাজয় এড়াতে পারেনি।

খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান মফু। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব এম.এ হান্নান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান মানিক এবং ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এরশাদ উল্যাহ। তবে সরাসরি উপস্থিত না হতে পারলেও সকলেই শুভকামনা জানিয়েছেন খেলোয়াড় ও আয়োজকদের প্রতি। 

এসময় ভার্চুয়ালি ভিডিও কলে প্রধান অতিথি আলহাজ্ব এম.এ হান্নান এমপি বলেন, “খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। জয়-পরাজয় খেলারই অংশ। তাই প্রতিযোগিতার পাশাপাশি খেলোয়াড়দের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখতে হবে। এ ধরনের আয়োজন স্থানীয় পর্যায়ে ক্রীড়াচর্চাকে এগিয়ে নেয়ার পাশাপাশি তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে সহায়ক হবে। আমি আয়োজকদের এমন সুন্দর উদ্যোগকে সাধুবাদ জানাই এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানাই।”

এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জাকির হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, সাংবাদিক আমান উল্লাহ আমান, ক্রীড়া সংগঠন মোহাম্মদ উল্লাহ আল-আমিন প্রমুখ। 

এছাড়াও স্থানীয় শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের সাংবাদিক ব্যক্তিবর্গ উপস্থিত থেকে টুর্নামেন্টের সার্বিক সাফল্য ও খেলোয়াড়দের উৎসাহ প্রদান করেন। 

আয়োজক সংগঠন ‘ঐক্যবদ্ধ কাছিয়াড়া স্পোর্টিং ক্লাব’-এর কর্মকর্তা ও কছিয়াড়াবাসী সফলভাবে এ বিশাল আয়োজন সম্পন্ন করতে পেরে সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top