১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

জাতীয় সংসদ সদস্যদের সরাসরি ভোটে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটার দিকে নির্বাচনের ফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম পেয়েছেন ৮৮ ভোট।

ফলাফল ঘোষণার পর সংসদ সদস্যরা টেবিল চাপড়ে নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন জানান। এরপর প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ আসন থেকে উঠে গিয়ে মির্জা ফখরুলের সঙ্গে করমর্দন করেন। বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও নবনির্বাচিত রাষ্ট্রপতির কাছে গিয়ে তাঁকে অভিনন্দন জানান এবং আলিঙ্গন করেন। একে একে অন্যান্য সংসদ সদস্যরাও তাঁকে শুভেচ্ছা জানান।

সিইসি এ এম এম নাসির উদ্দীন জানান, রাষ্ট্রপতি নির্বাচনে মোট ভোটার ছিলেন ৩৪৯ জন সংসদ সদস্য। তাদের মধ্যে ৩৪৩ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন। ছয়জন সংসদ সদস্য ভোট দেওয়া থেকে বিরত ছিলেন।

এর আগে দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। দীর্ঘ প্রায় ৩৫ বছর পর এই প্রথম সংসদ সদস্যদের সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top