২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : 

‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের ফরিদগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) উপজেলা পরিষদ চত্বর উপজেলা প্রশাসন ও প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া এবং আলোচনার মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আনিসুর রহমান। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দুর্যোগ মোকাবেলায় আতঙ্ক নয়, প্রয়োজন পূর্বপ্রস্তুতি। প্রতিটি ঘরে, প্রতিটি পরিবারে দুর্যোগের সময় কী করণীয়, তা সম্পর্কে জানতে হবে। ফায়ার সার্ভিসের দেওয়া মহড়া আমাদের বাস্তব জীবনে অনেক বড় বিপদ থেকে রক্ষা করবে। দুর্যোগ থেকে বাঁচতে আমাদেরকে আরও বেশি সচেতন থাকতে হবে।

তিনি আরও বলেন, দুর্যোগ মোকাবিলায় জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করতে হবে। দুর্যোগ-সহনশীল সমাজ গড়ে তুলতে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, মহড়া ও সম্মিলিত উদ্যোগ জোরদার করা প্রয়োজন। শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর না করে দুর্যোগের ঝুঁকি কমাতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ কামরুল ইসলামের পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সহকারর মো. আশরাফুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top