২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

‎ফরিদগঞ্জ টাইমস ডেস্ক : 

‎চাঁদপুরের ফরিদগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে গৃহ নির্মাণ সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মানবসেবা, শান্তি, ঐক্য ও সুস্থ সাংস্কৃতিক বিকাশের প্রত্যয়ে স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ হাজারীবাগ থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজান, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ হারুন আর-রশিদ, ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা ইউনূছ হেলাল, উপজেলা জামায়াতের সেক্রেটারি ও জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী সাখাওয়াত হোসেন।

‎এছাড়া ১৪নং ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফ, সেক্রেটারি আমীর হোসেন কামাল, হাবিব উল্লাহ ভূঁইয়া, আনোয়ার হোসেন সবুজ-সহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

‎অনুষ্ঠানে অসহায় পরিবারের গৃহ নির্মাণে সহায়তার জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় গৃহ নির্মাণ সামগ্রী উপহার দেওয়া হয়। 

এসময় বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের নৈতিক দায়িত্ব। মানবিক সহায়তার মাধ্যমে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top