২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

মো. ইয়াছিন পালোয়ান : 

চাঁদপুরের ফরিদগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও এডিস মশার বংশবৃদ্ধি রোধে সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) ভলান্টিয়ার ফর বাংলাদেশ (VBD), ফরিদগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এবং চরমান্দারী যুব সংঘের সার্বিক সহযোগিতায় গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। 

ক্যাম্পেইনে কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এসময় ডেঙ্গু প্রতিরোধে করণীয়, এডিস মশার বংশবৃদ্ধির স্থান চিহ্নিতকরণ এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা হয়।

পাশাপাশি শিক্ষার্থীদের সচেতনতা ও অর্জিত জ্ঞান যাচাই করতে একটি বিশেষ পরীক্ষার আয়োজন করা হয়। পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের ক্রেস্ট, সনদপত্র ও কলম উপহার দিয়ে উৎসাহিত করা হয়।

আয়োজকরা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু ব্যক্তিগত সচেতনতা নয়, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জমে থাকা পানি অপসারণে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের মাধ্যমে পরিবার ও সমাজের মধ্যে এ সচেতনতা ছড়িয়ে দেওয়াই এ ধরনের কর্মসূচির অন্যতম লক্ষ্য। 

ক্যাম্পেইন থেকে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা এবং এডিস মশার বংশবৃদ্ধি রোধে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top