২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

চাঁদপুর প্রতিবেদক :

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে নিজ বসতঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুল্লাহ (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২ অক্টোবর) সন্ধ্যায় পশ্চিম সকদি এলাকার সাহেব বাজারের মিজি বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুল্লাহ ওই এলাকার মিজি বাড়ির বাসিন্দা সেফায়েত উল্যার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা আনুমানিক ৭টা ৪০ মিনিটের দিকে নিজ বসতঘরে সিলিং ফ্যানের রেগুলেটর লাগাচ্ছিলেন হাসিবুল্লাহ। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর হাসিবুল্লাহকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top