১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

বিরোধী দলের ঘোষিত আগামী ৫ সেপ্টেম্বরের লংমার্চে ১ লাখ লিটার তেল ব্যবহার হবে জানিয়ে এলজিআরডি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, “জ্বালানির যদি সমস্যাই হয়, তাহলে বিরোধীদল এই ১ লাখ লিটার তেল কোথায় পাবে? নিশ্চয়ই তেলের সমস্যা নাই এবং তেলগুলো তারা গাড়িতে উঠিয়েই লংমার্চে যাবে?”

বিরোধী দলের উদ্দেশে অনুরোধ রেখে তিনি বলেন, সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্য জনগণকে বিভ্রান্ত করবেন না।

ঢাকার শেরেবাংলা নগরে শনিবার সকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বিরোধী দলগুলোর পক্ষ থেকে লংমার্চ কর্মসূচি ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে শাহে আলম বলেন, বিরোধী দলের কর্মসূচি মোকাবিলা করার কিছু নাই। তারা গণতান্ত্রিক পন্থায়, শান্তিপূর্ণ আন্দোলন করলে এ ব্যাপারে সরকার সহায়তা করবে, যেহেতু এটা গণতান্ত্রিক সরকার। তবে আমি এটুকুই বলব যে, মঞ্চের পেছনে ফ্যান চালিয়ে আপনি যদি বলেন যে, বিদ্যুৎ নাই দিতে হবে- এই জিনিসটা সাধারণ মানুষকে বিবেচনা করতে হবে। 

শাহে আলম বলেন, “বিদ্যুৎ ও জ্বালানির জন্য সাময়িক যে অসুবিধা ছিল, এ ব্যাপারে আমরা সরকারের পক্ষ থেকে জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছি এবং আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি।” 

তিনি জানান, চলতি সংসদে প্রধানমন্ত্রী বিদ্যুৎ ও জ্বালানির বিষয়ে সরকারের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মসূচি দেশবাসীর সামনে উপস্থাপন করবেন। তখনই জাতির কাছে পরিষ্কার হয়ে যাবে যে, বর্তমান গণতান্ত্রিক সরকারের পরিকল্পনা কী।”

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top