২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জে স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম। পেশাদার সাংবাদিকতার বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট ২০২৬) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মাই টিভির ফরিদগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপজেলার বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। সভায় সর্বসম্মতিক্রমে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে আহ্বায়ক নির্বাচিত হয়েছেন মাই টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলাল এবং সদস্য সচিব নির্বাচিত হয়েছেন মোহনা টিভির প্রতিনিধি মো. ফাহাদ। 

কমিটির সদস্য হিসেবে রয়েছেন দেশ টিভির শরীফ আহমেদ, চ্যানেল ওয়ানের জাহিদুল ইসলাম ভূঁইয়া, চ্যানেল এস’র জসিম উদ্দিন এবং আরটিভির শামীম হাসান। 

আত্মপ্রকাশ করা নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, দক্ষতা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেলিভিশন সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। 

ফরিদগঞ্জ টাইমস/কেএম

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  
Scroll to Top