১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

রাত পোহালেই দীর্ঘ ১৩ বছর পর চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) এ নির্বাচন অনুষ্ঠিত হবে। 

নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর নির্বাচনের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হওয়ার সুযোগ তৈরি হওয়ায় বাজারের ব্যবসায়ীদের মধ্যেও ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে। 

গাজীপুর বাজার ব্যবসায়ী কমিটির মোট ১২টি পদের মধ্যে ৬টি পদে একক প্রার্থী থাকায় তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। অপর ৬টি পদে মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬ জন। তারা হলেন মো. এনায়েত উল্লাহ পাটোয়ারী (চেয়ার), মো. আমির হোসেন (মোবাইল ফোন), মো. খোরশেদ আলম (মোটরসাইকেল), মো. খলিলুর রহমান (ছাতা), মো. আ. সাত্তার মুন্সী স্বপন (চাকা) এবং মো. মজিবুর রহমান পাঠান (আনারস)।

সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. নাসির উদ্দিন দিপু (দেয়াল ঘড়ি) ও মো. শাহাবুদ্দিন পাঠান লিটন (বৈদ্যুতিক পাখা)।

সাধারণ সম্পাদক পদে লড়ছেন মো. আলী পাটওয়ারী (টেলিভিশন), মো. অলি উল্ল্যাহ কাজী (ফুটবল), মো. জসিম উদ্দিন (রজনীগন্ধা), মো. বিল্লাল হোসেন (তালাচাবি) এবং মো. শরীফ হোসেন আজাদ (তলোয়ার)। 

সাংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তারেক মিজি (কলম), মো. সবুজ হোসেন (মাছ) ও মো. সোহেল রানা (বাস)।

কোষাধ্যক্ষ পদে মো. আইয়ুব আলী আনসারী (বই) ও মো. জাহাঙ্গীর আলম (দোয়াত-কলম) এবং প্রচার সম্পাদক পদে মো. ইউনুস খান (মাইক) ও মো. সরোয়ার হোসেন (কম্পিউটার) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ব্যবসায়ীরা জানান, একটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশ সবার প্রত্যাশা। ব্যবসায়ীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বজায় থাকলে বাজারের সার্বিক পরিবেশ আরও সুন্দর হবে। তাই উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হবে—এমনটাই প্রত্যাশা তাদের। দীর্ঘ ১৩ বছর পর অনুষ্ঠিতব্য এ নির্বাচনকে ঘিরে গাজীপুর বাজারে এখন উৎসবের আমেজ বিরাজ করছে।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top