কাজী ইমাম হোসেন, ওমান :
ওমানে অবৈধভাবে অবস্থানরত বাংলাদেশীসহ বিদেশি কর্মীদের বৈধ হওয়ার সুযোগ দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গৃহকর্মীসহ অবৈধ বিদেশি কর্মী এবং ভিজিট ভিসায় আসা ব্যক্তিরাও এই নিয়মিতকরণ সুবিধার আওতায় আবেদন করতে পারবেন।
এই ব্যবস্থায় অবৈধ শ্রমিকগণ পূর্ববর্তী নিয়োগকর্তার অনুমতি ছাড়াই কর্মস্থল বা আরবাব পরিবর্তনের সুযোগ থাকবে। এছাড়া নির্দিষ্ট ক্ষেত্রে ওয়ার্ক পারমিট নবায়নে বিলম্বজনিত জরিমানাও মওকুফ করা হবে।
আবেদনের শেষ সময় অক্টোবরের ১ তারিখ। যারা ওমান ছাড়তে চান, তাদের ক্ষেত্রেও প্রযোজ্য জরিমানা মওকুফের সুযোগ রয়েছে বলে জানানো হয়েছে। নিয়মিত সময়ের বাইরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অতিরিক্ত সেবাও দিচ্ছে।
বিস্তারিত তথ্যের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলেছে বাংলাদেশ দূতাবাস।
