১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ১৩, ২০২৬

আজকের সংবাদ, প্রধান সংবাদ, ফরিদগঞ্জ

বিএনপির অফিস ভাঙচুর মামলায় সোহাগ, সন্ত্রাসবিরোধী মামলায় জুয়েল গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের পৃথক পৃথক অভিযানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দুটি পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর নির্দেশনায় এসআই রাকিবুল হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে গোবিন্দপুর উত্তর ইউনিয়নে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও যুবলীগ নেতা আহাদ খান জুয়েল (৩৫)-কে আটক করা হয়।  অন্যদিকে, একই দিন বেলা সাড়ে ১১টার দিকে ফরিদগঞ্জ বাজারের সাব-রেজিস্ট্রি অফিসের সামনে থেকে ছাত্রলীগ নেতা মো. নুরুজ্জামান সোহাগ (২৭)-কে গ্রেফতার করে পুলিশ। তিনি নয়াহাট বাজারসংলগ্ন ভূঁইয়া বাড়ির দলিললেখক মো. নূরুল আমিন ভূঁইয়ার ছেলে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আহাদ খান জুয়েলকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আর মো. নুরুজ্জামান সোহাগকে ২০২২ সালের ১ সেপ্টেম্বর বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও বিস্ফোরণের ঘটনায় করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ এরশাদ উল্যাহ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, পৃথক মামলায় গ্রেফতার দুই নেতার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘FARIDGANJ BIKE RAIDERS’

নিজস্ব প্রতিবেদক : তরুণ বাইকারদের ঐক্য, নিরাপদ সড়ক নিশ্চিতকরণ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্য নিয়ে চাঁদপুরের ফরিদগঞ্জে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ‘FARIDGANJ BIKE RAIDERS’। ইতোমধ্যে সংগঠনটির কার্যক্রমকে সামনে রেখে স্থানীয় বাইকারদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। পারস্পরিক সহযোগিতা, শৃঙ্খলাপূর্ণ বাইকিং সংস্কৃতি, নিরাপদে চলাচল এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করার প্রত্যয় নিয়ে এগিয়ে যাচ্ছে সংগঠনটি। আয়োজকরা জানান, খুব শিগগিরই ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সংগঠনটির আনুষ্ঠানিক উদ্বোধন ও বিশেষ আয়োজন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বাইকার কমিউনিটির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে। ‘Ride Together • Stay Safe • Stronger Together’—এই বার্তাকে সামনে রেখে ফরিদগঞ্জের তরুণ বাইকারদের নিয়ে একটি সুন্দর, দায়িত্বশীল ও মানবিক কমিউনিটি গড়ে তোলাই FARIDGANJ BIKE RAIDERS-এর মূল প্রত্যাশা। 

Scroll to Top