১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সেপ্টেম্বর ১২, ২০২৬

আজকের সংবাদ, ফরিদগঞ্জ, শিক্ষা ও সাহিত্য

তা’লীমুল কুরআন নূরানী মাদরাসায় পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

টিটু হোসেন :  চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৮নং দক্ষিণ ইউনিয়নের ৬নং ওয়ার্ডের রামদাসেরবাগে অবস্থিত তা’লীমুল কুরআন নূরানী মাদরাসার দ্বিতীয় সাময়িক পরীক্ষা-২০২৬-এর ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ রাজনীতিবিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব সাইফুল ইসলাম পারভেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মো. হারুন খান, সিঙ্গাপুর প্রবাসী জনাব মো. জাকির হোসেন এবং শাশিয়ালী মাদরাসার সিনিয়র শিক্ষক ও অত্র মাদরাসার তা’লীমী মুরব্বি হযরত মাওলানা আবু মুসা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মো. ইয়াছিন খান এবং সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, সৌদি আরব প্রবাসী জনাব মো. ইলিয়াস খান। অনুষ্ঠানে মাদরাসার শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে অতিথিরা পুরস্কার তুলে দেন।  অনুষ্ঠানে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধসম্পন্ন একটি প্রজন্ম গড়ে তুলতে নূরানী মাদরাসাগুলোর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে শিক্ষক, অভিভাবক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আজকের সংবাদ, ফরিদগঞ্জ

ফরিদগঞ্জে তরুণীকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার অভিযোগ 

নিজস্ব প্রতিবেদক : চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৪নং ইউনিয়নের কামতা এলাকায় সুমাইয়া নামে এক তরুণীকে জোরপূর্বক গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।  বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল আনুমানিক ১০টার দিকে কামতা বাজারের প্রায় ১০০ গজ উত্তর পাশে এ ঘটনা ঘটে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে। নিখোঁজ সুমাইয়া কামতা গ্রামের মোল্লা বাড়ির হাবিবের মেয়ে। তার মায়ের নাম শান্তি আক্তার। পরিবারের অভিযোগ, সকালে বাড়ির পাশের এলাকায় অবস্থানকালে সাগর নামে এক ব্যক্তি সুমাইয়াকে জোরপূর্বক একটি গাড়িতে তুলে নিয়ে যান। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও সুমাইয়ার সন্ধান না পাওয়ায় উদ্বেগের মধ্যে রয়েছেন। পরিবারের পক্ষ থেকে আরও অভিযোগ করা হয়েছে, সাগর মাদক কারবারের সঙ্গে জড়িত। তবে এ অভিযোগের সত্যতা এবং তরুণীকে জোরপূর্বক নিয়ে যাওয়ার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। সুমাইয়ার সন্ধান ও ঘটনার প্রকৃত কারণ জানতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করেছে পরিবার।

Scroll to Top