১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মো. ইয়াছিন পালোয়ান : 

আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে চাঁদপুরের ফরিদগঞ্জে প্রচারণা ও গণসংযোগ করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। 

বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা ও পৌর জামায়াতের নেতাকর্মীরা ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও বাজারের গুরুত্বপূর্ণ এলাকাগুলোয় সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন।

এসময় নেতাকর্মীরা লিফলেটের মাধ্যমে ঢাকা-চট্টগ্রাম লংমার্চের কর্মসূচি সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আয়োজিত এ কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সাধারণ মানুষকে দাওয়াত দেন।

প্রচারণাকালে জামায়াতের নেতৃবৃন্দ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে তারা জনসাধারণের সঙ্গে গণসংযোগ করছেন। এ কর্মসূচিতে সর্বস্তরের মানুষকে অংশগ্রহণের আহ্বান জানান তারা।

এসময় উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top