১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক : 

চাঁদপুরের ফরিদগঞ্জে পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদকসেবীকে গ্রেফতার করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান নিজ কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন– উপজেলার রুস্তমপুর এলাকার কারী বাড়ির এসহাক কারীর ছেলে মো. ইকবাল হোসেন রকি (২৪), পূর্ব বড়ালী বরকন্দাজ বাড়ির আবুল বাশারের ছেলে সাকিব হোসেন (২৭) এবং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলার আলাউদ্দিন মিয়ার ছেলে মো. আল আমিন (২৭)।

পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহর দিকনির্দেশনায় এসআই হুমায়ুন কবির, এএসআই মাসুদুল হক, জুয়েল মিয়া ও জুমায়েত হোসেন জুয়েল পৃথক এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। 

অভিযানে গৃদকালিন্দিয়া বাজার এলাকা থেকে ৩ পিস ইয়াবাসহ মো. ইকবাল হোসেন রকিকে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে ৪৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। 

অন্যদিকে, বর্ডার বাজার এলাকা থেকে ৪ পিস ইয়াবাসহ সাকিব হোসেনকে আটক করা হলে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই এলাকা থেকে ১২ গ্রাম গাঁজাসহ মো. আল আমিনকে আটক করা হয়। তাকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। 

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. আর. এম. জাহিদ হাসান বলেন, “মাদকের হাত থেকে সমাজ ও তরুণ প্রজন্মকে রক্ষায় পুলিশ ও প্রশাসনের যৌথ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ দমনে আমাদের জিরো টলারেন্স নীতি ও কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে।” 

ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদানের পর জব্দ করা ইয়াবা ও গাঁজা প্রকাশ্যে ধ্বংস করা হয়।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
Scroll to Top