২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ফরিদগঞ্জ টাইমস ডেস্ক :

চট্টগ্রাম বসবাসরত চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলাস্হ “সুবিদপুর গ্রামের নিবাসীদের সংগঠন “সুবিদপুর কল্যাণ সমিতি – চট্টগ্রাম শাখা” এর উদ্দ্যোগে নগরীর কশবন রেস্টুরেন্ট এ বিগত ০৬ মার্চ ২০২৬ এক দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

ইফতার শেষে সমিতির চট্টগ্রাম শাখার এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রেলওয়ে থেকে অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের মোহাম্মদ সালেহ পাটওয়ারী। সমিতির সাধারণ সম্পাদক সরকারী সিটি কলেজস্হ গণিত বিভাগের বিভাগীয় প্রধান; সহকারী অধ্যাপক গোলাম খাজা ভূঁইয়া।

সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চটগ্রাম বিশ্ববিদ্যালয়স্হ নাট্যকলা বিভাগের শিক্ষক ও সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তফা কামাল যাত্রা
এবং ধন্যবাদ জ্ঞাপনমূলক বক্তব্য রাখেন সমিতির সহ-সভাপতি মো: তাজুল ইসলাম মল্লিক।

বক্তাগণ চট্টগ্রাম শাখার উদ্যোগে সুবিদপুর কল্যাণ সমিতি (ঢাকা শাখা) এর সহায়তায় সুবিদপুর গ্রামের উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি চট্টগ্রামে অবস্থানকারীগনের পরিবারের মধ্যে আন্ত:সম্পর্ক বৃদ্ধিকল্পে কর্মসূচি গ্রহণের উপর গুরুত্বারোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন সমিতির যুগ্ম-সাধারন সম্পাদক মোহাম্মদ কাউছার ভূঁইয়া, অর্থ সম্পাদক আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাহবুব হাসান, নির্বাহী সদস্য মো: জাহিদুল হক পাটওয়ারী ও মো: রিয়াজুল ইসলামসহ সাধারণ সদস্য আবরার ফাইয়ান, আব্দুর রহমান আহনাফ এবং রাগিব ইসলাম।

সভার পূর্বে অনুষ্ঠিত দোয়া মাহফিল পরিচালনা করেন সমিতির সভাপতি আবুল খায়ের মোহাম্মদ সালেহ পাটওয়ারী। তিনি মোনাজাতে ইতোমধ্যে সুবিদপুর নিবাসী প্রয়াত ব্যক্তি বর্গের আত্মার মাগফেরাত কামনা করেন এবং সমিতির সার্বিক উন্নয়নে মহান সৃষ্টিকর্তার সর্বাত্মক সহায়তা প্রার্থণা করেন ।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top