খেলাধুলা, প্রধান সংবাদ

দুর্দান্ত নৈপুণ্যে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, ফিফা র‌্যাংকিংয়েও শীর্ষে

স্পোর্টস ডেস্ক : ১৬ বছর পর আবারও ফুটবল বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত রোমাঞ্চকর ফাইনালে ফেরান তোরেসের করা একমাত্র গোলে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পুনরুদ্ধার করে লা রোজারা। বিশ্বকাপ জয়ের পাশাপাশি ফিফা র‌্যাংকিংয়েও বড় উত্থান ঘটেছে স্পেনের। ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে ৩০.২৭ রেটিং পয়েন্ট যোগ হওয়ায় তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে ১৯৯৫.৮৮। এর ফলে এক ধাপ এগিয়ে বিশ্বের এক নম্বর দল হয়েছে স্পেন। বিশ্বকাপ শুরুর আগে ১৮৭৩.০১ পয়েন্ট নিয়ে তারা র‌্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে ছিল। অন্যদিকে, শিরোপা হারানোর সঙ্গে সঙ্গে র‌্যাংকিংয়ের শীর্ষস্থানও হারিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপের আগে ১৮৭৪.৮১ পয়েন্ট নিয়ে এক নম্বরে থাকা আলবিসেলেস্তেরা এখন ১৯৭০.৩৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। বিশ্বকাপ শেষেও তৃতীয় অবস্থান ধরে রেখেছে ফ্রান্স। যদিও তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে তারা। বর্তমানে ফরাসিদের সংগ্রহ ১৯৪৮.৯৭ পয়েন্ট। বিশ্বকাপের আগে তাদের পয়েন্ট ছিল ১৮৬৯.৪৩। ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছে ইংল্যান্ড। ফ্রান্সকে হারিয়ে কৃতিত্ব গড়া ইংলিশদের বর্তমান পয়েন্ট ১৯২২.৮৩, যা তাদের র‌্যাংকিংয়ের চতুর্থ স্থানে তুলে এনেছে। র‌্যাংকিংয়ের পঞ্চম স্থানে রয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। শেষ ষোলো থেকেই বিদায় নেওয়া সেলেসাওদের সংগ্রহ ১৮০৪.৯২ পয়েন্ট।এদিকে ষষ্ঠ থেকে দশম স্থানে রয়েছে যথাক্রমে মরক্কো (১৮০৩.৯৯), পর্তুগাল (১৭৮৭.৮৫), বেলজিয়াম (১৭৭৮.৩৬), নেদারল্যান্ডস (১৭৭৫.৫৪) এবং মেক্সিকো (১৭৫৪.৩০)।