২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জাহিদুল ইসলাম ভূঁইয়া: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্চত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৬ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজারে ইসালামী ব্যাংক ফরিদগঞ্জ শাখার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, নাছির উল্লাহসহ অন্যান্যরা,
“এসময় মানববন্ধনে তারা দাবি তোলেন,
২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।’
“অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে।’
“এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।’
“যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’

এসময় তারা আরও বলেন, এস.আলম একচ্চত্র ও অবৈধ নিয়োগে যেসব কর্মকর্তাদের বহিস্কার করা হয়েছে, তারা এখন ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যে দাবিগুলো তোলা হয়েছে সে দাবিগুলো না মানলে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে আগামিতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা হুশিয়ারি দেন তারা।

এসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ, হাসান মিজি,আব্দুস সাত্তার,জয়নাল আবেদিন, রাসেল গাজী, রুবেল গাজী, মোঃ রকিব প্রমুখ।

Tags:

সর্বশেষ

Calendar
Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  
Scroll to Top