জাহিদুল ইসলাম ভূঁইয়া: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের ব্যানারে ইসলামী ব্যাংকসহ ব্যাংকিং সেক্টরে বিশেষ অঞ্চলের একচ্চত্র অবৈধ নিয়োগ বাতিল করে অবিলম্বে মেধাভিত্তিক নিয়োগের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকালে ফরিদগঞ্জ বাজারে ইসালামী ব্যাংক ফরিদগঞ্জ শাখার সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন ফখরুল ইসলাম, নাছির উল্লাহসহ অন্যান্যরা,
“এসময় মানববন্ধনে তারা দাবি তোলেন,
২০১৭ থেকে ২০২৪ এস আলম কর্তৃক প্রদত্ত সকল অবৈধ নিয়োগ বাতিল করতে হবে।’
“অবিলম্বে দেশের সকল অঞ্চল থেকে মেধা যাচাইয়ের মাধ্যমে দক্ষ ও যোগ্য কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দানের ব্যবস্থা করতে হবে।’
“এস আলম কর্তৃক পাচারকৃত লক্ষ কোটি টাকা ফেরত আনার ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং সরকার কর্তৃক জব্দকৃত অর্থ-সম্পদ দ্বারা এস আলমের দায় দেনা সমন্বয়ের পদক্ষেপ নিতে হবে।’
“যে সমস্ত ব্যাংক কর্মকর্তা ও ব্যক্তিবর্গ নানা মিথ্যা তথ্য ও অপপ্রচার দ্বারা ব্যাংকের সুনাম সুখ্যাতি নষ্ট করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।’
এসময় তারা আরও বলেন, এস.আলম একচ্চত্র ও অবৈধ নিয়োগে যেসব কর্মকর্তাদের বহিস্কার করা হয়েছে, তারা এখন ব্যাংকের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে যে দাবিগুলো তোলা হয়েছে সে দাবিগুলো না মানলে বৈষম্যবিরোধী চাকুরী প্রত্যাশী পরিষদ ও ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের পক্ষ থেকে আগামিতে আরো কঠোর কর্মসূচি দেয়া হবে বলে বক্তারা হুশিয়ারি দেন তারা।
এসময় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন মাসুদ পারভেজ, হাসান মিজি,আব্দুস সাত্তার,জয়নাল আবেদিন, রাসেল গাজী, রুবেল গাজী, মোঃ রকিব প্রমুখ।
Tags:
- ১৬নং ইউনিয়ন রূপসা
- Ambia Younus Foundation
- App
- Argentina
- AYFA
- Faridgonj Pressclub
- Lionel Messi
- makeup
- mens
- Messi
- Motaher Hossain Patwary
- News of Chandpur
- News of Faridganj
- Palestine
- Software
- suits
- woman
- World cup
- অ্যাপ
- আইফা
- আম্বিয়া ইউনুছ ফাউন্ডেশন
- ইসরায়েল
- ইসলামি আন্দোলন
- এমপি গাজী নজরুল ইসলাম
- কচুয়া
- ক্রীড়া
- ক্রীড়া
- গাজী নজরুল ইসলাম
- চাঁদপুর
- চাঁদপুরের খবর
- জামায়াত
- জামায়াতে ইসলামী বাংলাদেশ
- ডেঙ্গু
- তথ্যপ্রযুক্তি
- নারায়ণগঞ্জ
- নারী
- নারীর অধিকার
- নারীর ক্ষমতায়ন
- নিহত
- পরিবহন
- ফরিদগঞ্জ প্রেসক্লাব
- ফরিদগঞ্জের খবর
- ফরিদগঞ্জের খরব
- ফিফা
- ফিলিস্তিন
- বন্ধন পরিবহন
- বাংলাদেশ জাতীয়তাবাদী দল
- বিএনপি
- মেসি
- মোতাহার হোসেন পাটওয়ারী
- মোতাহের হোসেন পাটওয়ারী
- রাজনৈতিক দল
- রূপসা দক্ষিণ
- লাইভ নারায়ণগঞ্জ
- লিওনেল মেসি
- সংঘর্ষের
- সড়ক দুর্ঘটনা
- সদর
- সফটওয়্যার
- সাতক্ষীরা-৪
- সাহেবগঞ্জ নীলকুঠি
- স্বাস্থ্য
- হাসপাতালের
সর্বশেষ
-
ঐতিহ্য ও স্থাপত্যের বিস্ময়, দুই শতাব্দীর সাক্ষী রূপসা জমিদারবাড়ি জামে মসজিদ -
ফরিদগঞ্জে চুরির মহোৎসব: চোরের আতঙ্কে জনজীবন -
ফরিদগঞ্জে ১৪৭ পিস ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি কামরুল গ্রেফতার -
মানসম্মত সংবাদ পরিবেশনে প্রশিক্ষণের বিকল্প নেই .....মোতাহার হোসেন পাটওয়ারী -
পিআইবির উদ্যোগে ফরিদগঞ্জে তিনদিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম প্রশিক্ষণ শুরু -
ছোট ভাইকে খুন করে তাবলীগ জামাতে আত্মগোপন -
সরকারি গাছ বিক্রির অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে থানায় অভিযোগ
